র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ কুকুর নিলামে বিক্রি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:২৬ এএম  (ভিজিট : )
র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ কুকুর নিলামে বিক্রি

র‌্যাবের ডগ স্কোয়াডের ৮ কুকুর নিলামে বিক্রি

তাজাখবর২৪.কম,ঢাকা: বর্তমানে অপারেশনাল কাজে অনুপযুক্ত র‌্যাবের ডগ স্কোয়াডের প্রশিক্ষিত আটটি কুকুর নিলামে বিক্রি করা হয়েছে। এর মধ্যে একটি কুকুরের সর্বোচ্চ দাম উঠেছে ২৬ হাজার টাকা।বুধবার (১২ আগস্ট) দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে এসব কুকুরের সর্বনিম্ন দাম উঠেছে ৫ হাজার টাকা, আর সর্বোচ্চ দাম উঠেছে ২৬ হাজার টাকা।বিক্রি হওয়া আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাবরেডর ও তিনটি জার্মান শেফার্ড জাতের। এর মধ্যে পাঁচটি পুরুষ ও তিনটি মেয়ে কুকুর।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, এক একটি কুকুর সর্বনিম্ন ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত বিড ছিল। এর সঙ্গে বিক্রয় মূল্যের ওপর শতকরা ১০ ভাগ আয়কর এবং ১৫ ভাগ ভ্যাট যুক্ত হবে। সে হিসাবে ৫ হাজার টাকার বিড ওঠা কুকুরের দাম হবে ৬ হাজার ২৫০ টাকা এবং ২৬ হাজার টাকা বিড ওঠা কুকুরের জন্য ক্রেতাকে দিতে হবে ৩২ হাজার ৫০০ টাকা।ইতোমধ্যে আটটি কুকুর নিলামের মাধ্যমে বিক্রি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, বয়সজনিত কারণে কুকুরগুলোর অনুসন্ধান সক্ষমতা হ্রাস পাওয়ায় এবং র্যাবের ডগ স্কোয়াডের অভিজাতিক সক্ষমতা অক্ষুণ্ন রাখার জন্যই এই নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্তেখাব চৌধুরী জানান, নিলামে বিক্রি হয়ে যাওয়া প্রতিটি কুকুরের নাম রয়েছে। ল্যাবরেডর জাতের তিনটি পুরুষ কুকুরের নাম ডিলন, ডিগবি, ইভান। একই জাতের দুটি মেয়ে কুকুরের নাম ডন এবং হেইডি জুনিয়র। জার্মান শেফার্ড জাতের দুটি পুরুষ কুকুরের নাম উইংক এবং নেরো। একই জাতের একমাত্র মেয়ে কুকুরটির নাম এলমা। জার্মান শেফার্ড উইংক এই আটটি কুকুরের মধ্যে সবচেয়ে ছোট। তার বয়স ৬ বছর ৭ মাস ১১ দিন। এই দলে সবচেয়ে বয়স্ক কুকুর ল্যাবরেডর ডিলন। তার বয়স ৮ বছর ৩ মাস ২৭ দিন।এসব কুকুরের ক্রেতা কারা ছিলেন, সে ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে নিলামে বিক্রি শেষ হলেও ক্রেতাদের আগামী তিনদিনের মধ্যে আয়কর এবং ভ্যাট পরিশোধ করে কুকুরগুলো নিয়ে যেতে বলা হয়েছে বলে তথ্য দেন ইন্তেখাব চৌধুরী।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩, ২৯ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝