প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৩৯ এএম (ভিজিট : )
এডিস মশা
তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। একই সময়ে নতুন করে আরও ৬৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে দুইজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৬৯৩ জনকে নিয়ে চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ২৪৩ জনে।২৪ ঘণ্টার বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে নতুন করে ১০০ জন ভর্তি হয়েছেন। দক্ষিণ সিটির হাসপাতালে ১০৯ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৯২ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ১০৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৫১ এবং রংপুর বিভাগে ১৫ এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়। চলতি আগস্ট মাসের প্রথম ১৩ দিনেই ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩, ৩০ সফর ১৪৪৭