সৌদিতে ১৭ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৪১ এএম  (ভিজিট : )
সৌদিতে ১৭ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সৌদিতে ১৭ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

তাজাখবর২৪.কম,ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার (১০ আগস্ট)  এক বার্তায় তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) রাতে রিয়াদের ওই কারখানায় হঠাৎ ভয়াবহ আগুন লাগলে এতে কর্মরত ১৭ জন প্রবাসী বাংলাদেশি দগ্ধ হয়ে মারা যান। মারাত্মক এ দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল এবং স্থানীয় হাসপাতালগুলোতে উপস্থিত হন।বর্তমানে নিহতদের সঠিক পরিচয় শনাক্তকরণ, প্রাসঙ্গিক নথি প্রস্তুত এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক সহায়তার নিশ্চয়তা দিয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩, ২৬ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝