গোবিন্দগঞ্জের কাটাখালি নদীর সাপগছি এলাকায় বালু ও মাটি উত্তলোন, ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে বিলিন
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:৫৪ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জের কাটাখালি নদীর সাপগছি এলাকায় বালু ও মাটি উত্তলোন, ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে বিলিন

গোবিন্দগঞ্জের কাটাখালি নদীর সাপগছি এলাকায় বালু ও মাটি উত্তলোন, ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে বিলিন

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদীর সাপগছি-হাতিয়াদহ এলাকায় নদী থেকে গভীরভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তিনটি খুঁটি নদীতে পড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।জানা গেছে, খুঁটিগুলো নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে দ্রুত ওই সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।

তবে খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার এক সপ্তাহ পার হলেও এখনো সঞ্চালন লাইনটি মেরামত করা হয়নি। ফলে রবিবার (৯ আগস্ট) পর্যন্ত ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। ফলে ওই লাইনের আওতায় বাসিন্দারা বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে গভীর করে মাটি ও বালু উত্তোলনের কারণেই নদীর তীর ভেঙে বিদ্যুতের খুঁটিগুলো নদীতে পড়ে যায়।  দ্রুত ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ পুনঃচালুসহ বালু ও মাটি খনন বন্ধের দাবি এলাকাবাসীর।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩, ২৫ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝