রামুতে চেকপোস্টে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা, পিকআপ থেকে পিস্তল-গুলি উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:২৯ পিএম  (ভিজিট : )
রামুতে চেকপোস্টে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা, পিকআপ থেকে পিস্তল-গুলি উদ্ধার

রামুতে চেকপোস্টে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা, পিকআপ থেকে পিস্তল-গুলি উদ্ধার

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের রামুতে পুলিশের  চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালানোর সময় একটি মিনি পিকআপ আটক করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. সোহেল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীকুল এলাকায় রামু-মরিচ্যা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কের পাকা রাস্তা থেকে মিনি পিকআপটি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।এ সময় গাড়িচালক মো. সোহেলকে আটক করা হয়। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩, ১৫ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝