প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম (ভিজিট : )
পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরগুনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে ওসমান ও জাকেরের দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের সাহসী ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আশপাশের অন্যান্য বসতবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ইউপি সদস্য হোসনে আরা বেগম ও মনির উদ্দিন বলেন,, সকালে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
তারা আরও বলেন, সবাই একসঙ্গে এগিয়ে না এলে আগুন আশপাশের আরও কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারত। স্থানীয়দের দ্রুত উদ্যোগের কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় আশপাশের আরও কয়েকটি বসতঘর রক্ষা করা সম্ভব হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩, ১৫ সফর ১৪৪৭