কেন্দুয়ায় নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৬:৪৯ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

কেন্দুয়ায় নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

রাখাল বিশ্বাস, তাজাখবর২৪.কম, কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর যোগদান উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা চৌধুরী। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

এসময়  বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভূইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান কাজল ও উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ প্রমুখ।বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে কাজ করতে সহায়তার আশ্বাস দেন।এদিক  ইউএনও সানজিদা চৌধুরী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উপজেলার উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে অনলাইন জুয়া ও মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের শুরুতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেন। উল্লেখ্য,গত ২৬ জুলাই/২৬ ইং  সানজিদা চৌধুরী কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩, ১২ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝