আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী: ভোজনরসিকদের উন্নতমানের খাবারের স্বাদ দিতে এবং যেকোনো সামাজিক ও করপোরেট অনুষ্ঠান উদযাপনের আধুনিক সুবিধা নিয়ে নোয়াখালীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অভিজাত ‘ভ্যালেন্টিনো রেস্টুরেন্ট’ এবং ‘ভ্যালেন্টিনো গ্র্যান্ড কনভেনশন’। বিকেলে এক আনন্দঘন ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরে দেশ ও জাতির মঙ্গল এবং প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোহেল আহসান জানান, নোয়াখালীবাসীকে এক ছাদের নিচে আন্তর্জাতিক মানের নান্দনিক পরিবেশ, বিশ্বমানের সার্ভিস এবং সুস্বাদু খাবারের অভিজ্ঞতা দিতেই আমাদের এই আয়োজন। বিভিন্ন স্বাদের আকর্ষণীয় খাবারের সমন্বয়ে সাজানো হয়েছে রেস্টুরেন্টের মেন্যু। একই সাথে বিয়ে, বৌভাত, জন্মদিন, করপোরেট মিটিং বা যেকোনো বড় আয়োজনের জন্য 'ভ্যালেন্টিনো গ্র্যান্ড কনভেনশন'—এ রয়েছে বিশালাকার জায়গা, আধুনিক সাউন্ড সিস্টেম, মনোরম আলোকসজ্জা এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা। ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহসান বলেন, "আমরা শুধুই ব্যবসা করতে আসিনি, নোয়াখালীর মানুষকে একটি মানসম্মত ও অভিজাত অভিজ্ঞতা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। খাবারের মান ও স্বাস্থ্্যকর পরিবেশের ব্যাপারে আমরা কোনো আপস করব না।" নতুন এই অভিজাত রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার চালু হওয়ায় স্থানীয় ভোজনরসিক ও অনুষ্ঠান আয়োজকদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩, ১৪ সফর ১৪৪৭