রামুর খুনিয়াপালংএ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী সহ দুইজন নিহত
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম  (ভিজিট : )
রামুর খুনিয়াপালংএ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী সহ দুইজন নিহত

রামুর খুনিয়াপালংএ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী সহ দুইজন নিহত

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারান। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।দুর্ঘটনার পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নিহত দুই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্বজনদের সন্ধান পাওয়া গেলে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩, ১২ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝