মোহাম্মদ খোরশেদ হেলালী, তাজাখবর২৪.কম, কক্সবাজার: কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত গুণী সাংবাদিক আতাহার ইকবাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে আপোষহীন ছিলেন সবসময়। মৃত্যুর আগেরদিন পর্যন্ত শুদ্ধ ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চায় উৎসাহ দিয়ে গেছেন সবাইকে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সাংবাদিক আতাহার ইকবাল স্বরণে কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া সম্পাদক এমআর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না।স্মরণ সভায় কোরআন তেলোয়াত করেন দৈনিক হিমছড়ির বার্তা প্রধান হুমায়ুন সিকদার।স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবন ও সাহিত্য সংস্কৃতিতে অবদানের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাবেক সভাপতি বিশিষ্ট লোক গবেষক সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিক ও সাহিত্যিক রুহুল কাদের বাবুল কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাবের অফিস প্রধান শামসুল হক শারেক,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক এসএম জাফর, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম কক্সবাজার এর সভাপতি মুর্শেদুর রহমান খোকন, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমেদ উজ্জ্বল, সাংবাদিক ও বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক আজাদ মনসুর প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ খোরশেদ হেলালী গোলাম আজম খান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য ছৈয়দ জালাল উদ্দীন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য নুরুল কবির হেলালী,সিরাদ্দৌলা হেলালী, আজাদ মনসুর, খোরশেদ হেলালীসহ কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্যগণ। শোক সভা ও দোয়া মাহফিলে পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করেন মরহুম আতাহার ইকবালের একমাত্র সন্তান নাফিজ আবিদ।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩, ১০ সফর ১৪৪৭