বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভযান ৫০ হাজার টাকা জরিমানা, ১১৫ কেজি পলিথিন জব্দ
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিট : )
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভযান ৫০ হাজার টাকা জরিমানা, ১১৫ কেজি পলিথিন জব্দ

বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভযান ৫০ হাজার টাকা জরিমানা, ১১৫ কেজি পলিথিন জব্দ

এম জি বাবর,তাজাখবর২৪.কম,নোয়াখালী: উপজেলার বিসিক শিল্পনগরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয় অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক রায়হান মোর্শেদ এবং বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এএসআই) মো. খুরশীদ সহ বেগমগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম মোবাইল কোর্ট কে সহযোগিতা করেন অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ বিসিকে অভিযান চালানো হয় অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় ইমরান নামে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১১৫ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়। এ সময় ‘কেবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের কারখানার কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকার নামা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন উল্লেখ্য বেগমগঞ্জ বিসিক শিল্প নগরী এলাকায় এস পি প্রিন্টিং প্রেস সহ কয়েকটি নিষিদ্ধ পলিথিন ফ্যাক্টরির বিরুদ্ধে জেলা পরিবেশ অধিদপ্তরে মামলা ও বহু অভিযোগ থাকলেও রহস্যজনক কারনে তাদের ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়নি । এতে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা ‍দিয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩, ৯ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝