প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:০৩ পিএম (ভিজিট : )
জুমার নামাজের ৫ গুরুত্বপূর্ণ বিষয়
তাজাখবর২৪.কম,ইসলামিক ডেস্ক: ইসলামে জুমার দিনের মর্যাদা অনেক বেশি। এই দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। প্রতি সপ্তাহে জুমার নামাজ আদায় করা প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষদের জন্য ফরজ। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের গুরুত্ব এবং নামাজ আদায়ের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।জুমা শব্দটি আরবি ‘জামা’ শব্দ থেকে এসেছে। এর অর্থ একত্র হওয়া। এ দিনে মুসল্লিরা মসজিদে একত্র হয়ে জামাতে নামাজ আদায় করেন। ইসলামি চিন্তাবিদদের মতে, জুমার নামাজ মুসলিমদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার শিক্ষা দেয়।জুমার গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরা জুমুআ নাজিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন—يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
অর্থ: ‘হে ইমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও এবং ক্রয়-বিক্রয় বন্ধ করো। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’(সুরা জুমুআ, আয়াত: ৯)জুমার নামাজ জোহরের ওয়াক্তে আদায় করা হয়। তবে জোহরের চার রাকাত ফরজের পরিবর্তে জুমায় দুই রাকাত ফরজ নামাজ জামাতে পড়তে হয়। এর আগে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা আবশ্যক।
জুমার নামাজের নিয়ম অনুযায়ী ফরজের আগে চার রাকাত সুন্নত, এরপর দুই রাকাত ফরজ এবং ফরজের পরে চার রাকাত সুন্নত আদায় করা হয়। অর্থাৎ অনেক মুসল্লি মোট ১০ রাকাত নামাজ আদায় করেন।ইসলামে জুমার নামাজ জামাতে আদায় করা শর্ত। একা জুমার নামাজ আদায়ের বিধান নেই। তাই নির্ধারিত সময়ে মসজিদে গিয়ে খুতবা শুনে জামাতের সঙ্গে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।আলেমদের মতে, জুমার দিন শুধু নামাজ আদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ দিনে বেশি বেশি দোয়া, জিকির, দরুদ পাঠ এবং নেক আমল করারও বিশেষ ফজিলত রয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩, ৯ সফর ১৪৪৭