ভারতজুড়ে বিক্ষোভের ডাক ‘তেলাপোকাদের’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:১৪ পিএম  (ভিজিট : )
ভারতজুড়ে বিক্ষোভের ডাক ‘তেলাপোকাদের’

ভারতজুড়ে বিক্ষোভের ডাক ‘তেলাপোকাদের’

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:  দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টারে ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি’ স্লোগানে শিক্ষার্থী, তরুণ, নানা ছাত্রসংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের প্রতিটি জেলায় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে সাম্প্রতিক আন্দোলনে অন্যায্য পুলিশি অভিযানের শিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নির্ধারিত স্থানে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো প্রকাশ্যে পাঠ করার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচি বাস্তবায়নের সুবিধার্থে সিজেপি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য স্মারকলিপির খসড়াও প্রকাশ করেছে।এ ছাড়া স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ারও নির্দেশনা রয়েছে।বর্তমানে দিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি।

অন্যদিকে, আন্দোলন অব্যাহত থাকলেও ভারতের কেন্দ্রীয় সরকার আবারও সংগঠনটির নেতাদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষা কেলেঙ্কারি ও প্রশ্নফাঁস ইস্যুতে সরকার সংসদের ফ্লোর লিডারদের নিয়ে বৈঠক করার পরিকল্পনা করছে।সরকার জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের মতো কোনো পূর্বশর্ত ছাড়া এ বিষয়ে সংসদে সার্বিক আলোচনা করতে তারা প্রস্তুত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা পুনর্ব্যক্ত করেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। সিজেপির প্রতিনিধিরা চাইলে তাঁর সরকারি বাসভবন অথবা দপ্তরে সরাসরি বৈঠক করতে পারেন।তবে সরকারের দেওয়া এই বৈঠকের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি। তাদের স্পষ্ট বক্তব্য, যেহেতু আন্দোলন যন্তর মন্তরে চলছে, তাই যেকোনো আলোচনাও আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তর কিংবা তার আশপাশের কোনো খোলা স্থানে সর্বসমক্ষে হতে হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩, ৮ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝