পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম  (ভিজিট : )
ধ্বংসাবশেষ এলাকায় চলছে উদ্ধার অভিযান : ছবি সংগৃহীত

ধ্বংসাবশেষ এলাকায় চলছে উদ্ধার অভিযান : ছবি সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:  পেরুর আন্দিজ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি এবং প্রায় ৩০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।বার্তা সংস্থা এপি জানায়, শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকায়ো প্রদেশের সিকায়া শহরের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ২ কিলোমিটার দূরে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট জানিয়েছে, এখনো কতজন নিখোঁজ আছে তা নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি স্থানীয় গির্জা ও একটি কনভেন্টও রয়েছে।স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা লুইস ভাসকেজ বলেন, ওই পার্বত্য এলাকায় কাঁচা অ্যাডোবি ইট দিয়ে নির্মিত ঘরবাড়ি বেশি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষিপ্রধান অঞ্চল চোঙ্গো বাজোতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত বাড়ির বাইরে কম্বল গায়ে দিয়ে আশ্রয় নিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে গবাদিপশুও আটকা পড়েছে।তিন সন্তানের জননী হারমেনেগিলদা গুয়ামালাতো বলেন, আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখন সন্তানদের নিয়ে পাশের হুয়াইউকাচি জেলায় আশ্রয়ের চেষ্টা করছি।প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলের পিসকো প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝