নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:২১ পিএম  (ভিজিট : )
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত

তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সভার শুরুতে রিজেন্ট বোর্ডের সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সদস্যদের অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ও তাদের মূল্যবান মতামত এবং পরামর্শ গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন, মানসম্মত শিক্ষা এবং গবেষণার উৎকর্ষ অর্জনে রিজেন্ট বোর্ডের সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের নবনিযুক্ত সদস্য নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এবং লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রিজেন্ট বোর্ডের সদস্যরা নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে অভিনন্দন জানান।সভায় বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩, ০১ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝