পাংশায় মাছপাড়া ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরি, জনতার হাতে আটক চোর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম  (ভিজিট : )
পাংশায় মাছপাড়া ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরি, জনতার হাতে আটক চোর

পাংশায় মাছপাড়া ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরি, জনতার হাতে আটক চোর

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও জোবাইদা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. সাইফুর রহমান জীবনের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে এক যুবককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিভা-এনায়েতপুর গ্রামের বাসিন্দা বারেক মাস্টারের ছেলে মো. সাইফুর রহমান জীবনের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গৃহকর্তা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে সেই সুযোগে চোর বাড়ির সীমানা প্রাচীর টপকে পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে ঘর থেকে একটি মূল্যবান মোবাইল ফোন ও নগদ অর্থ চুরি করে দ্রুত পালিয়ে যায়।পরে সকালে মাছপাড়া বাজারের একটি দোকানের সামনে ওই যুবককে আটক করে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন।

প্রথমে তিনি চুরির অভিযোগ অস্বীকার করলেও, একপর্যায়ে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানানো হলে তিনি চুরির ঘটনা স্বীকার করেন বলে স্থানীয়রা দাবি করেন।স্থানীয়দের দাবি, আটক যুবক এলাকায় মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদকের অর্থ জোগাড় করতেই তিনি এ চুরির ঘটনা ঘটিয়েছেন বলে তাদের ধারণা। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযোগ করেন, এলাকার কয়েকজন চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারির কারণে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা বাড়ছে। তারা দ্রুত এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩, ৩০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝