প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম (ভিজিট : )
কেন্দুয়ায় ৭ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,নেত্রকোনা জেলা কার্যালয় কর্মকর্তারা। আটক মরিয়ম বেগম উপজেলার রোয়ালবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফেনারগাতী মোড় এলাকায় আঠারবাড়ী-কেন্দুয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আশেকানে হাওলাপুরী নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।
জব্দ করা ইয়াবার ওজন প্রায় ৭০০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবাবুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ় ১৪৩৩, ২৯ মহারম, ১৪৪৭