প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : )
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তাজাখবর২৪.কম,ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, কৃষি, বাণিজ্য, শ্রম আইন, শিক্ষা ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। কৃষি উপদেষ্টা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রযুক্তিগত সহযোগিতার আহ্বান জানান।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষিপণ্য রফতানিতে কোল্ড চেইন ও রেফ্রিজারেটেড পরিবহন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতার আগ্রহ দেখান। পাশাপাশি মার্কিন পণ্য খালাসে বন্দরের জটিলতা দূর করার তাগিদ দেন তিনি।বৈঠকে জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম বিল, ২০২৬’ পাসের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। অন্যদিকে, রোহিঙ্গা সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধানে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান নজরুল ইসলাম খান।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩, ২৮ মহারম, ১৪৪৭