৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম  (ভিজিট : )
৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। কারণ, এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই নতুন জুটিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।বর্তমানে সিনেমাটির শুটিং পুরোদমে চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন দেশ ও লোকেশনে শুটিং চলবে। আগামী আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক এবং প্রচার-প্রচারণার খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে মুক্তির আগেই ছবিটি বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।

নির্মাতাদের দাবি, ছবিটিতে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং বিশাল পরিসরের নির্মাণ। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।এদিকে, বড় পর্দায় সুহানা খানের অভিষেককে ঘিরেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। ছবিটি শুরুতে তুলনামূলক ছোট পরিসরে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে এটিকে আরও বড় ক্যানভাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সুহানার প্রথম বড় পর্দার সিনেমাকে স্মরণীয় করে তুলতে নির্মাণের প্রতিটি ধাপে নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন শাহরুখ খান।

এর আগে শাহরুখ অভিনীত ব্লকবাস্টার ‘জওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি, আর ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫০ কোটি রুপি। সেই হিসেবে ‘কিং’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সর্বোচ্চ বাজেটের সিনেমা।শাহরুখ ও সুহানার পাশাপাশি ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার জুটি সচিন-জিগর।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বহুল প্রতীক্ষিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ় ১৪৩৩, ২৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝