সাংসদ ডা.রফিকুল ইসলাম হিলালীর পরিদর্শনে- কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিবাচক পরিবর্তন
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৩১ পিএম  (ভিজিট : )
সাংসদ ডা.রফিকুল ইসলাম হিলালীর পরিদর্শনে- কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিবাচক পরিবর্তন

সাংসদ ডা.রফিকুল ইসলাম হিলালীর পরিদর্শনে- কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিবাচক পরিবর্তন

 রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনা -৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালীর আকস্মিক পরিদর্শনের পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান ও হাসপাতালের পরিবেশের ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। তবে শয্যা সংকট এখনো হাসপাতালটির অন্যতম সমস্যা হিসেবে রয়ে গেছে বলে তারা মনে করেন।গত শনিবার সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।পরিদর্শনের দুই দিন পর সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডে নতুন বেড ও নতুন সিলিং ফ্যান স্থাপন করা হয়েছে। 

ওয়ার্ডগুলো আগের তুলনায় পরিচ্ছন্ন দেখা যায়। রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসক ও নার্সদের উপস্থিতিও বেড়েছে এবং সেবাপ্রদান আগের চেয়ে ভাল হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে শিফটিং ডিউটি ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও শুরু হয়েছে। শয্যা সংকট রয়েছে। ৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগী ভর্তি থাকায় অনেককে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হয়।

রোগী ও তাদের স্বজনদের দাবি, কেন্দুয়া উপজেলার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার চাহিদা বিবেচনায় হাসপাতালটিকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজনীয় জনবল, বিশেষ করে ক্লীনার পদে আরো লোক নিয়োগ প্রয়োজন।তারা, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোরও দাবি জানান। এ দাবিগুলো পুরণ হলে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এই অঞ্চলের মানুষের কাছে আরও কার্যকর ও আস্থার চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮শে আষাঢ় ১৪৩৩, ২৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝