বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:১৫ পিএম  (ভিজিট : )
চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: গ্রেফতার হওয়ার প্রায় পাঁচ বছর পর বহুল আলোচিত মামলা ইস্যুতে আক্ষেপ প্রকাশ করলেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নায়িকা দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় র‍্যাবের অভিযান শেষে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল।সম্প্রতি একটি অনলাইন টকশোতে র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের বক্তব্যের পরই গ্রেফতার ইস্যুতে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন পরীমণি। তার বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক সেই কর্মকর্তাকে ধন্যবাদও জানান নায়িকা।

দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি জানান, গ্রেফতারের পর তাকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়। যার জেরে ৭ দিনের রিমান্ড এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয় তাকে। সেই ঘটনার প্রভাব আজও তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে রয়ে গেছে বলে স্পষ্ট করেন নায়িকা।শুধু তাই নয়, নিজের সম্মান, মানসিক শান্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় হারানোর কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। আদালত যদি তাকে অব্যাহতিও দেন তবে কি তার হারানো সম্মান, মানসিক শান্তি কখনো ফিরে পাবেন- রাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন পরীমণি।
  
পরীমণির দাবি, পুরো ঘটনায় তার চরিত্র ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ ব্যক্তি এমন অভিজ্ঞতার শিকার না হন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান আভিনেত্রীর।সবশেষে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমণি। স্পষ্ট করে এ চিত্রনায়িকা জানান, অতীতের ক্ষত নিয়ে নয় বরং কাজ, সন্তান, পরিবার ও দর্শকের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ় ১৪৩৩, ২৫ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝