বিষাক্ত পোকার কামড়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৪৭ এএম  (ভিজিট : )
রাজেশ শর্মা : ছবি সংগৃহীত

রাজেশ শর্মা : ছবি সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা। মঙ্গলবার (৭ জুলাই) তাকে হাসপাতালে নেওয়া হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।রাজেশ শর্মার শারীরিক অবস্থার খোঁজ রাখতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। 

সম্প্রতি অগ্নিদেবের ‘চোর’ ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুদীপা বলেন, ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনো বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে ওর। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।

জানা গেছে, ঘটনার সময় দক্ষিণী সুপারস্টার প্রভাসের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছিলেন রাজেশ শর্মা। জঙ্গলের ভেতরে একটি লোকেশনে শুটিং চলছিল। শটের বিরতিতে টেকনিশিয়ানদের সঙ্গে চা খেতে যান তিনি।সেখানে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে বলে তাকে সতর্ক করা হলেও বিষয়টিকে গুরুত্ব দেননি বলে জানা যায়। পরে জঙ্গলের মধ্যেই একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড় দেয়। এরপর দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে তার শরীরে। এখনো তার জ্বর ওঠানামা করছে বলে জানা গেছে।রাজেশ শর্মা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের পাশাপাশি পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। অভিনেতার বোন অন্য শহরে থাকলেও তার বৃদ্ধা মা বর্তমানে হাসপাতালে ছেলের পাশেই রয়েছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫শে আষাঢ় ১৪৩৩, ২৩ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝