কেন্দুয়ার সাধক কবি বাউল মজিদ তলুকদারের স্মরণ সভা
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ার সাধক কবি বাউল মজিদ তলুকদারের স্মরণ সভা

কেন্দুয়ার সাধক কবি বাউল মজিদ তলুকদারের স্মরণ সভা

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন ইটাউতা গ্রামের কৃতি সন্তান অল ইন্ডিয়া রেডিও ও গ্রামোফোন রেকডিংএর শিল্পী গীতিকবি বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার(৩জুলাই) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব অডিটরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। লোকজ সাহিত্য আসরের আয়োজনে এবং সংগঠনটির আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, আলোচক অধ্যক্ষ গোলাম মোস্তফা, কবি তানভীর জাহান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম,মজিদ পুত্র আবুল বাশার তালুকদার,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সহ সভাপতি জহুরুল আলম ভূঁইয়া স্বপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কবি সাহিত্যক,শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।পরে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ই আষাঢ় ১৪৩৩, ১৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝