কেন্দুয়ায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:২৫ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

কেন্দুয়ায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে গোসল করতে নেমে অনামিকা দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। অনামিকা কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবু চন্দ্র দাসের মেয়ে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯জুন) বেলা আড়াইটার দিকে দুর্গাপুর গ্রামে। 

জানা গেছে, পাড়ার অন্যান্যদের সাথে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা দাস। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। অন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে  উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোয়া  ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম  বলেন,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এলে বিস্তারিত জানানো যাবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩, ১৩ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝