নোয়াখালী সোনাপুর কলেজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৪৩ পিএম  (ভিজিট : )
নোয়াখালী সোনাপুর কলেজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নোয়াখালী সোনাপুর কলেজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ নোয়াখালীতে সোনাপুর কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ শাহজাহান। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আজ রোববার (২১ জুন ২০২৬) সোনাপুর কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও বিএমটি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও পরীক্ষায় সফলতা কামনা করেন। সোনাপুর কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩, ৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝