লোককবি রওশন ইজদানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম  (ভিজিট : )
লোককবি রওশন ইজদানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লোককবি রওশন ইজদানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাখাল বিশ্বাস,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি : " সন্ধ্যা ঘনায়ে এলো বেলা গেলো ঐ কোথা গেলো হাঁসগুলি তইতইতই।আঁধার নামিছে ধীরে বেলা গেলোকোন্ দূরে কত চেয়ে রই আয় ঘরে আয় তোরা তই তই তই।"এমন কবিতার প্রখ্যাত লোককবি রওশন ইজদানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শুক্রবার  (১৯ জুন) বিকাল ৩ টায় কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান। সঞ্চালনা করবেন কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

এতে আলোচক থাকবেন রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, রোজবাড কিন্ডারগার্টেন, বিদ্যাবল্লভ এর পরিচালক সালেহীন মাজিদ এবং কবি রওশন ইজদানীর দৌহিত্র মিজানুর রহমান।এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক গীতিকবি আব্দুল হাই সেলিম।অনুষ্ঠানে কবি রওশন ইজদানীর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা ছাড়াও ‘খাতামুন নাবীয়ীন’ কাব্য পাঠ, ‘চিনু বিবির পুথি’ পাঠ, বেজনী মেয়ের কলা-কৌশল প্রদর্শন এবং কৃষাণ-কৃষাণীর বৈশাখী ঝড় নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে বলে লোকজ সাহিত্য আসরের নেতৃবৃন্দ জানান।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩, ২ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝