হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৬:২৯ পিএম  (ভিজিট : )
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু

তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: থামছেই না হামের প্রকোপ। একের পর এক শিশুর প্রাণহানিতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে হামজনিত মৃত্যুর মিছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আরও এক হাজার ৫৭২ জনের শরীরে মিলেছে হাম ও হামের উপসর্গ।রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮ জনের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের এবং বাকি দুইজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।একই সময়ে ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ ধরা পড়েছে। এই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন।এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৫ হাজার ২৬৯ জন।সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩, ০৪ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝