প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১১ পিএম (ভিজিট : )
৯ দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
তাজাখবর২৪.কম,আশুলিয়া: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করছে শ্রমিকরা। তবে বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চল আশুলিয়ায় মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা। পরে শারমিন গ্রুপ এর একটি ফ্লোর, এনভয়, স্টারলিংসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে কর্মবিরতি পালন করে। পরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।ছুটির পর শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে ।
এদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্যসহ মোতায়েন করা হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।এদিকে চলমান শ্রমিক অসন্তোষ কে কেন্দ্র করে নিউএইজ গ্রুপের অধিনস্থ আশুলিয়ায় অবস্থিত সকল কারখানাসমূহ ১০ নভেম্বর থেকে হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা ১৩(১) মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছেন কতৃপক্ষ।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮