বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৪ এএম  (ভিজিট : )
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?

বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?

তাজাখবর২৪.কম,অর্থ ও বাণিজ্য ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের সম্ভাবনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। এর সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে। মূল্যবান হলুদ ধাতুটির দাম আন্তর্জাতিক বাজারে এক লাফে বেড়ে গেছে ১ শতাংশের বেশি।সোমবার (৯ নভেম্বর) সকালে এমনই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।এদিন বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এতে ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে প্রতি আউন্স সোনার দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের সোনার ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ ডলার।

রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর সমন্বিত প্রভাবেই এমন উর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার বাজারে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর থেকেই তেলের দাম কমতে শুরু করে আন্তর্জাতিক বাজারে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা কমে এসেছে।বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। আর সোনার বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না বলে সুদের হার কমার প্রত্যাশা ধাতুটির জন্য ইতিবাচক।সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে বিশ্ববাজারে। এর মধ্যে রূপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্ট হয়েছে। এছাড়া, প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।এদিকে সবশেষ গত শুক্রবার (৬ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তিন দফায় দাম বাড়ানোর পর ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল ওইদিন। এতে দেশের বাজারে এই ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

নতুন কোনো সিদ্ধান্ত না আসায় এখন পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এই দরেই বিক্রি হচ্ছে দেশের বাজারে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায় বেচাকেনা হচ্ছে বর্তমানে।তবে বিশ্ববাজারে উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটায় দেশের বাজারেও আবার বাড়তে পারে সোনার দাম।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝