শেরপুরে বিএনপি'র দুঃসময়ে যারা নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়নের দাবী
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পিএম  (ভিজিট : )
শেরপুরে বিএনপি'র দুঃসময়ে যারা নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়নের দাবী

শেরপুরে বিএনপি'র দুঃসময়ে যারা নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়নের দাবী

সুমন কুমার দে, তাজাখবর২৪.কম,শেরপুর: মূল্যায়নের দাবি শেরপুরে বিএনপির দুঃসময়ে দলের জন্য যারা নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করে সম্মানজনক পদে রেখে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলের একাধিক ত্যাগী নেতাকর্মী।তাদের ভাষ্য, দলের কঠিন সময়ে অনেক নেতাকর্মী মামলা, হামলা, হয়রানি ও নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অথচ বর্তমানে দলের সুসময় ফিরে আসার পর বিভিন্ন পদ-পদবি পাওয়া এবং নানা আয়োজনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থায় দুঃসময়ে দলের পাশে থাকা নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।এ প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শেরপুর জেলা প্রধান আহ্বায়কের ভূমিকার কথাও আলোচনায় এসেছে। ত্যাগী নেতাকর্মীদের কেউ কেউ মনে করেন, দলের কঠিন সময়ে যারা নীতি ও আদর্শ থেকে পিছপা হননি এবং প্রতিকূলতার মধ্যেও সংগঠনের পাশে ছিলেন, তাদের অবদান নতুন কমিটি গঠনের সময় বিবেচনায় নেওয়া উচিত।

বিএনপির নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি ত্যাগী নেতাকর্মীদের আহ্বান—অতীতের দুঃসময়ের কথা স্মরণ করে দলের জন্য যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তাদের সম্মানজনক অবস্থানে রেখে কমিটি গঠন করা হলে তা দলের নেতাকর্মীদের কাছে অধিক গ্রহণযোগ্যতা পাবে।এদিকে শেরপুরের বিএনপির হিন্দু সম্প্রদায়ের কয়েকজন নেতাকর্মীর মধ্যেও মূল্যায়ন না পাওয়ার ক্ষোভের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতে দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের দাবি, দলের জন্য মামলা, জেল-জুলুম ও নানা হয়রানি সহ্য করা নেতাকর্মীদের অনেকেই বর্তমানে আর্থিক ও সামাজিকভাবে কঠিন অবস্থার মধ্যে রয়েছেন। অথচ তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি।ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশা, দলীয় কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও সাংগঠনিক অবদান বিবেচনা করা হবে। এতে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আস্থা ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩,  ১০ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝