বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:২৯ পিএম  (ভিজিট : )
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।এর আগে বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শেষে বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপর বিএনপি মহাসচিব হিসেবে রিজভীকে মনোনীত করার ঘোষণা এলো।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝