পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:২৯ পিএম  (ভিজিট : )
পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

তাজাখবর২৪.কম,ঢাকা: ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব-প্রোপাগান্ড ছড়ান বলে মন্তব্য করেছেন প্রবাসকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।পিনাকী-ইলিয়াস জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছেন দাবি করে নিজের পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘পিনাকী, ইলিয়াস ইউটিউবার। তারা বিদেশ বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদ নিয়ে কন্টেন্ট বানায়, ডলার কামায়। টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ড ছড়ায়।’তিনি লেখেন, ‘জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সরব হওয়ায় পিছনে লেগেছে। যদিও এর আগেও আমাদের নিয়ে নানা গুজব, প্রোপাগান্ডা ছড়িয়েছিল। নির্বাচনের আগে তো আমাকে হারাতে উঠেপড়ে লেগেছিল।’

প্রতিমন্ত্রী লেখেন, ‘তো কী করতে পেরেছে ওরা, আর কি-ই বা করবে? মানুষ কি সবাই ওদের মতো নাকি ওরা ভগবান/ ফেরেশতা যে ওরা যা বলবে সেটা বিশ্বাস করবে? ওদের ধান্দা মানুষ বুঝে না? ধান্দা বা উদ্দেশ্য না থাকলে কি শুধু শুধু একজনের পিছনে লাগে?’গণঅধিকার পরিষদের সভাপতি আরও লেখেন, ‘আমি এগুলো আগেও পাত্তা দেইনি, এখনো দিচ্ছি না। ওরা কী এমন ব্যক্তি যে একজন ফ্রান্সে আর আরেকজন আমেরিকায় বসে নিজেদের ধান্দায় আমাদের নিয়ে গুজব, প্রোপাগান্ডা ছড়াবে আর আমরা সেটার রিপ্লাই দিয়ে তাদের গুরুত্বপূর্ণ করে তুলবো? গতকাল ও আজকে ওরা লেখায়, এটুকু লিখলাম। তবে বেশি আলোচনা করে তাদের প্রাসঙ্গিক রাখতে চাই না।’

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩, ০৫ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝