রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫২ এএম  (ভিজিট : )
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

তাজাখবর২৪.কম,ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই রোববার (১৬ আগস্ট)।নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হবে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা (প্রধান নির্বাচন কমিশনার) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। এক্ষেত্রে যতক্ষণ শেষ না হবে, এ কার্যক্রম চলবে।তিনি বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন প্রতিনিধি থাকবেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে।এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে গত ৬ আগস্ট শূন্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ১৬ আগস্ট ২০২৬, ০১ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝