জন্মের পর হাসপাতালেই অদলবদল হয়েছিলেন রানি মুখার্জি!
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পিএম  (ভিজিট : )
বলিউড অভিনেত্রী রানি মুখার্জি । ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি । ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবনের একটি অবাক করা ঘটনা এখনো অনেকের অজানা। জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন। পরে তার মায়ের তৎপরতায় প্রকৃত পরিবারে ফিরে আসেন এই অভিনেত্রী।১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। এক সাক্ষাৎকারে রানি জানান, জন্মের পর হাসপাতালের এক নার্সের ভুলে তাকে একটি পাঞ্জাবি দম্পতির নবজাতকের সঙ্গে অদলবদল করা হয়েছিল।রানির ভাষ্য, তার মা কৃষ্ণা মুখার্জি শিশুটিকে দেখেই সন্দেহ করেন। কারণ নবজাতকের চোখের রং তার সন্তানের সঙ্গে মিলছিল না। এরপর তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, শিশুটি তার নয় এবং নিজের সন্তানকে খুঁজে বের করার দাবি জানান।পরে হাসপাতালজুড়ে খোঁজাখুঁজির পর ওই পাঞ্জাবি দম্পতির কাছ থেকে রানিকে উদ্ধার করা হয়। এরপর দুই নবজাতককে তাদের প্রকৃত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

রানি আরও জানান, পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে প্রায়ই মজা করতেন। অনেকেই হাস্যরস করে বলতেন, তিনি নাকি আসলে পাঞ্জাবি পরিবারের সন্তান, ভুল করে মুখার্জি পরিবারে বড় হয়েছেন।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নবজাতকদের পরিচয়পত্র লাগানোর সময় দায়িত্বে থাকা এক নার্সের ভুলেই এই অদলবদলের ঘটনা ঘটেছিল। জন্মের সেই ঘটনা আজও রানির জীবনের অন্যতম আলোচিত স্মৃতি।ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জি। ইতালিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আদিরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩, ২৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝