গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:১৪ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু

গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে আজদুল ইসলাম ঘুটু(২৮)নামে সাপুড়িয়ার ম'র্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলা উপলক্ষে সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের আজাদুল ইসলাম (ঘুটু) গত কাল বিকালে একটি নতুন সাপ ধরে। পরে সাপকে প্রশিক্ষন দেওয়ার সময় বিষাক্ত সাপটি কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে।পরে স্থানীয়রা বিষ নামানোর জন্য রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় ওঝার বাড়ীতে নিয়ে যায়। সেখানেই সন্ধায় তার মৃত্যু হয়। সাপুড়িয়া আজাদুল ইসলাম ঘুটু তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।গেল কয়েকদিন ধরে পাতা খেলার সময়  কলাগাছে সাপ পেচিয়ে রাখতো সাপুড়িয়া আজাদুল। আগামীকালকেও পাতা খেলায় বড় আকারের একটি সাপ প্রদর্শন করার কথা ছিল। সেই উপলক্ষে একটি নতুন সাপ ধরে প্রশিক্ষন দেওয়ার সময় এঘটনা ঘটে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩, ২০ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝