আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৭
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:০৭ এএম  (ভিজিট : )
 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন।শুক্রবার (৩১ জুলাই) রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এটি আলজেরিয়ার সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর একটি।দুর্ঘটনার পর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ঘটনাস্থলের কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, বাসটি খাদে কাত হয়ে পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ ফেরকিউই জানান, রাস্তার একটি বিপজ্জনক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তার ধারণা।আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম বলেন, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি কয়েকজন আহত যাত্রীকে খাদ থেকে তুলে আনেন।তিনি জানান, ঘটনাস্থলে কয়েকজনকে মৃত এবং অনেককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। কয়েকজনের শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনেকের গুরুতর আঘাত ছিল।দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩, ১৭ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝