এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:১২ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:  ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে চলতি বছরে প্রথমবারের মতো বিরল ও প্রাণঘাতী এ ব্যাকটেরিয়ার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে।স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ‘ভিব্রিও ভালনিফিকাস’ নামের এই ব্যাকটেরিয়ার সংক্রমণ অত্যন্ত দ্রুত মানবদেহে ছড়িয়ে পড়তে পারে এবং স্বল্প সময়েই জটিল পরিস্থিতির সৃষ্টি করে।ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে রাজ্যটিতে এই ব্যাকটেরিয়ার সংক্রমণের একাধিক ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়। তবে আক্রান্ত ব্যক্তির পরিচয় বা সংক্রমণের বিস্তারিত স্থান সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ভিব্রিও ভালনিফিকাস মূলত উষ্ণ সমুদ্রের পানিতে বেঁচে থাকে। মানবদেহের কোনো কাটা বা ক্ষতস্থান দিয়ে এই ব্যাকটেরিয়া প্রবেশ করলে মারাত্মক ক্ষত ও রক্তে বিষক্রিয়া তৈরি হতে পারে। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, লিভারের দীর্ঘমেয়াদি জটিলতা বা অন্যান্য ক্রনিক রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এই সংক্রমণ প্রাণঘাতী রূপ নেয়।

চলতি ভাষায় একে ‘মাংসখেকো ব্যাকটেরিয়া’ বলা হলেও এটি মূলত ত্বক, নরম টিস্যু ও আশপাশের কোষকলাকে দ্রুত বিনাশ বা পচিয়ে ফেলে। দ্রুততম সময়ে অ্যান্টিবায়োটিক বা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা শুরু করা না গেলে আক্রান্ত ব্যক্তির প্রাণহানির ঝুঁকি থাকে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, খোলা ক্ষত নিয়ে সমুদ্রের পানিতে নামলে অথবা কাঁচা ও অপর্যাপ্ত রান্না করা সামুদ্রিক খাবার (বিশেষ করে ঝিনুক) খেলে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, সমুদ্রে নামার আগে শরীরের ক্ষত স্থান পুরোপুরি ঢেকে রাখা জরুরি। এ ছাড়া সামুদ্রিক খাবার ভালোভাবে সেদ্ধ করে খাওয়া এবং সমুদ্রের সংস্পর্শে আসার পর ক্ষতস্থানে লালচে ভাব, তীব্র যন্ত্রণা, ফোলা বা জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।উষ্ণ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে এই ব্যাকটেরিয়ার বিস্তার বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও স্বাস্থ্য বিজ্ঞানীরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩, ১২ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝