রমজানের প্রথম দিন গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম  (ভিজিট : )
রমজানের প্রথম দিন গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত

রমজানের প্রথম দিন গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবক নিহত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজানের প্রথম দিন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) খান ইউনিসের নাসের হাসপাতাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পূর্বাঞ্চলের বানি সুহেইলা মোড়ের কাছে ইসরাইলি গুলিতে মুহান্নাদ আল নাজ্জার নামে এক যুবক নিহত হন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর থেকেই পূর্ব খান ইউনিস এলাকায় ইসরাইলি সামরিক যান থেকে ভারী গুলিবর্ষণ করা হয়। একই সঙ্গে দক্ষিণ গাজার রাফাহর উত্তরে একটি এলাকায়ও গুলি চালানো হয়। এছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাংশে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
  
গাজা সিটি ও উত্তরাঞ্চলেও ইসরাইলি যানবাহন থেকে পূর্ব বেইত লাহিয়ার দিকে গুলি ছোড়া হয়। দক্ষিণ-পূর্ব গাজা সিটির জেইতুন এলাকার আল সিক্কা সড়কের আশপাশেও কামান থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। এসব হামলায় তাৎক্ষণিকভাবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।গত ১০ অক্টোবর থেকে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও শতাধিক লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৬১৮ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২, ২৯ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝