সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ এএম  (ভিজিট : )
সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

তাজাখবর২৪.কম,ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে যাচ্ছে বিএনপি। ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করার নির্দেশ দিয়েছেন তিনি। নিষেধ করেছেন বিজয় মিছিল করতেও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান।বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলীর সই করা বিবৃতিতে বলা হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা-সমাবেশ না করার নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২, ২৪ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝