২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম  (ভিজিট : )
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর

২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক:  রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়।শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩৮, লালবাগ বিভাগে ৫৭, ওয়ারী বিভাগে ৭৮, মতিঝিল বিভাগে ৫২, তেজগাঁও বিভাগে ৬৪, মিরপুর বিভাগে ১৬৫, গুলশান বিভাগে ৫০, উত্তরা বিভাগে ৪২ ও গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩, ১৭ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝