বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি পবিত্র জায়গা। তোমাদের প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। উপাচার্য আরো বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। বক্তব্যে নবীন শিক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. মজিবুর রহমান সরওয়ার, এমপি।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ০৫ জুমাদাস সানি ১৪৪৮