কেন্দুয়ার ৭৯০ পিস ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ার ৭৯০ পিস ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা

কেন্দুয়ার ৭৯০ পিস ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা

তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী এলাকায় মাদক ব্যবসায়ী সন্দেহে শফিক (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে ৭৯০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।সূত্রে জানা যায়,বুধবার (১১ নভেম্বর) রাত প্রায় ৮টার দিকে পৌর সদরের টেঙ্গুরী নামক স্থানে শফিক নামে এক যুবককে সন্দেহজনক আটক করে দেহতল্লাশি চালালে তার কাছ থেকে পাঁচটি জিপার (প্যাকেট) পাওয়া যায়। প্রতিটি জিপারে আনুমানিক দেড়শর উপরে মোট ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানা গেছে।

আটক শফিক পার্শ্ববর্তী মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের আব্দুল হেকিমের ছেলে।পরে স্থানীয় জনতা আটক শফিককে ইয়াবাসহ কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩, ০১ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝