নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ১১:১৭ পিএম  (ভিজিট : )
নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাজাখবর২৪.কম, আব্দুল মোতালেব,  নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘৩য় সমাবর্তন-২০২৭’ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর)  বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের একটি আয়োজন। এ আয়োজনকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট ও অতিথিদের জন্য একটি সুশৃঙ্খল, আনন্দমুখর ও স্মরণীয় পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। এ সময় নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, পৌরসভা, বিদ্যুৎ ও নিরাপদ পানি পরিষেবা, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বয় প্রত্যাশা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক, নোয়াখালী (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবরসহ নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগসমূহের চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তর প্রধান এবং তৃতীয় সমাবর্তন নিয়ে গঠিত কোর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝