তাজাখবর২৪.কম,ঢাকা: দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদেরকর্মসংস্থানের সুযোগ বাড়ানো, নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দেশটির সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।তিনি বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ অক্টোবর) এসব বৈঠকের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিমন্ত্রী সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থার সভাপতি লি বিয়ং-হুনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় সহযোগিতা জোরদার, নিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীলকরণ এবং অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের কোটা পূরণ করে সময়মতো কোরিয়ায় পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিধি সম্প্রসারণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
দ্বিপাক্ষিক এ বৈঠকে এইচআরডি কোরিয়ার সভাপতি কোরিয়ার অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং স্বীকৃতি প্রদান করেন। পাশাপাশি সরকার-টু-সরকার (জি-টু-জি) নিয়োগ কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং একটি সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার ওপর জোর গুরুত্ব দেন একই দিনে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। ডেভিডের নেতৃত্বাধীন এই কোরীয় বিনিয়োগকারী দলের সঙ্গে আলোচনায় বাংলাদেশে বিভিন্ন বিকাশমান খাতে কোরীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ ও সম্ভাবনার বিষয়টি বিশদভাবে উপস্থাপন করা হয়। কোরীয় বিনিয়োগকারী দলটি বাংলাদেশে বিনিয়োগের চমৎকার সুযোগ ও সুবিধা গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮