আসন্ন ইউপি নির্বাচন: বাহাদুরপুরে আলোচনার কেন্দ্রবিন্দু চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত আলী খান
তাজাখবর২৪.কম,পাংশা(রাজবাড়ী): আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১ নং বাহাদুরপুর ইউনিয়নে আগাম নির্বাচনী আমেজ বিরাজ করছে। হাট-বাজার, চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনায় যাঁদের নাম বেশি উচ্চারিত হচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র ইউপির সাবেক চেয়ারম্যান মো.লিয়াকত আলী খান।
স্থানীয়দের একাংশের দাবি, লিয়াকত আলী খান দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা-সংকটে পাশে দাঁড়ানো, সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তাঁদের মতে, নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কাজে তিনি কার্যকর ভূমিকা পুনরায় রাখতে পারবেন।লিয়াকত আলী খান বলেন, “ছাত্রজীবন থেকেই দল ও জনগণের কল্যাণে কাজ করে আসছি। মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে পুনরায় দায়িত্ব গ্রহণ করার সুযোগ করে দেন, তাহলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।
শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমৃত্যু বাহাদুরপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি ও তরুণ ভোটার জানান, ১ নং বাহাদুরপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, আধুনিক ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সৎ, শিক্ষিত ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাঁদের ভাষ্য, লিয়াকত আলী খান দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, যা তাঁকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৭ রবউিস সানি ১৪৪৮