কেন্দুয়ায় নিরাপদ ও মানসম্পন্ন মাংস প্রক্রিয়াজাতকরণ, বিপণন বিষয়য়ক সভা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় নিরাপদ ও মানসম্পন্ন মাংস প্রক্রিয়াজাতকরণ, বিপণন বিষয়য়ক সভা

কেন্দুয়ায় নিরাপদ ও মানসম্পন্ন মাংস প্রক্রিয়াজাতকরণ, বিপণন বিষয়য়ক সভা

তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় নিরাপদ,মানসম্পন্ন ও মাংস প্রক্রিয়াজাতকরণ-বিপণন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী। উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ ও ভেটেরিনারি দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে এবং প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মতিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্ত্য রাখেন মাংস বিক্রেতা (কসাই) আব্দুল হেলিম, আবুল কালাম,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,সাংগঠনিক সম্পাদক জসিম আহমেদ খোকন, কেন্দদুয়া থানার ওসি তরিকুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাও: হারুন নূর রশিদ ফারুকী, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ। এর আগে কেন্দুয়া পৌরসভার আয়োজনে " মশার প্রজনন স্থল ধ্বংস করি ডেঙ্গু,চিকনগুনিয়া মুক্ত পৌরসভা গড়ি" এই স্লোগানকে প্রতিপাদ্য করে মশকমুক্তকরণে স্প্রেয়ার মেশিন দ্বারা লার্ভিসাইড প্রয়োগ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রসাশক সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী,কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম, পৌর সচিব ফারুক ওয়াহিদ,প্রকৌশলী রাজিব আহমেদ,কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি,সেকুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম,উপজেলা বিএনপির সভাপতিজয়নাল আবেদীন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতিখোকন আহমেদ,সাধারণ সম্পাদকমোয়াজ্জেম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা,পৌরসভার কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ ও সুধীজন অংশগ্রহন করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৭ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝