নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম  (ভিজিট : )
নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

নোবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) নোবিপ্রবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এদিন বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে অংশগ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ব পর্যটন দিবস পালনের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের একটি মেলবন্ধন গড়ে তোলা। আমাদের দায়িত্ব হলো ঐতিহ্য রক্ষা করে পরিবেশ বান্ধব পর্যটনকে উৎসাহিত করা। এ সময় বৈদেশিক মুদ্রা আয়সহ দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নে পর্যটন শিল্পের প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

র‌্যালিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র‌্যালি শেষে দিবসটি উপলক্ষে শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনের সম্মুখে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।প্রসঙ্গত, দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটার রূপান্তর ও কৃত্তিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহে দিবসটি পালিত হয়ে আসছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৫ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝