অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ এএম  (ভিজিট : )
অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় শাস্তির দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।সামাজিকমাধ্যমে এক পোস্টে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় নিজের অনুভূতি প্রকাশ করছেন ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ।তিনি লিখেছেন, অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে।

তিনি আরও লেখেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার ঘটনা একজন বাবা-মায়ের জন্য কতটা ভয়ংকর, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিয়াম বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আসতে হবে এবং কোনোভাবেই সত্য চাপা পড়া উচিত নয়।

বিচারের দাবি জানিয়ে এই নায়ক লেখেন, ‘সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না।’ একই সঙ্গে সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী তৈরির দায় সবার বলে উল্লেখ করেন এই অভিনেতা।অভিনেতা রওনক হাসান লেখেন, আহা! অপ্রতিম! হায়! কোনোভাবেই মানা যায় না! ভাষা নেই! শিউরে শিউরে উঠছি বারবার!এ ছাড়াও অভিনেতা ইরফান সাজ্জাদ আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, “আহা বাচ্চাটা, বাংলাদেশী হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন।তিনি আরও লেখেন, সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না। পাশাপাশি সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চিত্রনায়িকা পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন- এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও লেখেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।সংগীতশিল্পী কোনাল ক্ষোভ প্রকাশ করে লেখেন, বলেছিলাম না, এই দেশটা শিশুদের জন্য নরক! এই দেশে কি আমরা শিশুদের বাঁচতে দিবো না? আমরা এতো অমানুষ কেন?

শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন এই গায়িকা। একই সঙ্গে মায়েদের কষ্ট ও অভিশাপের কথা উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই শিল্পী।নির্মাতা আশফাক নিপুনও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি লেখেন, সকল শিশু নির্যাতক আর খুনীদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর থেকে কঠোর আইন আর শাস্তির বিধান করেন সরকার।আইনি জটিলতা ও ফাঁকফোকরের অজুহাত না দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ‘বড়ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লেখেন, সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান। দূরে থাক, তবু বেঁচে থাক।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের আই ফোননিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩, ০৯ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝