ক্সবাজার মেরিন ড্রাইভ রোডে প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবাসহ আটক ১
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ পিএম  (ভিজিট : )
ক্সবাজার মেরিন ড্রাইভ রোডে প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবাসহ আটক ১

ক্সবাজার মেরিন ড্রাইভ রোডে প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ ইয়াবাসহ আটক ১

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার:  প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।আটক এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. আব্দুল ছামাদের ছেলে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি জানায়, তল্লাশির সময় প্রাইভেট কারটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। এ ঘটনায় আটক এরফানের পাশাপাশি আরও তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন—টেকনাফের সাবরাং সিকদার এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেট কার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩, ০৮ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝