রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ এএম  (ভিজিট : )
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন আহত হয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গুরুতর আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।ইমরানের মাথায় গুলি লেগেছিল বলে জানা গেছে। এর আগে আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে গুলি লেগেছে।

জাকারিয়া জানান, উত্তর ধলপুর এলাকায় ৬-৭ জন হেলমেট পরা ব্যক্তি একটি যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় তাদের একটি গুলি এসে তার পায়ে লাগে। হামলায় ওই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করছেন তিনি।জাকারিয়া আরও জানান, হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩, ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝